পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ওয়াকফ সম্পত্তির সচেতনতা ও সুরক্ষা এবং জাতীয় সম্প্রীতির সভা রবিবার অনুষ্ঠিত হল চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের হোল ঘরে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান জনাব জাস্টিস আব্দুল গণি সাহেব সহ বিশিষ্ট সমাজসেবী তথা চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনের শিক্ষক আমির উদ্দিন সাহেব, চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের সহ-শিক্ষক রফিকুল হোসেন সাহেব। এছাড়াও স্থানীয় ওয়াকফ বোর্ডের কর্মকর্তারা।
ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান জনাব জাস্টিস আব্দুল গণি সাহেব বলেন, সমস্ত এলাকায় ওয়াকফ সম্প্রীতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাকে চিহ্নিত করে বলার মারফৎ ওয়াকফ বোর্ডকে জানানো উচিৎ। ওয়াকফ বোর্ডের সম্প্রীতির উপর নজরদারি দেওয়া, উন্নতি মূলক কাজ করার চেষ্টা করবে।